দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে মহম্মদ শামি ও হাসিন জাহানের। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট তারকার স্ত্রী বাক্যবাণ হেনেছেন শামির দিকে। শামি অবশ্য পালটা কিছুই বলেননি। এবার নিজের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন তিনি। বিবাহিত জীবনের এই সমস্যা নিয়ে কি কোনও আফসোস আছে শামির?
না। অতীত নিয়ে ভাবতে চান না তারকা পেসার। একটি সংবাদমাধ্যমকে শামি বলছেন, “ওসব বাদ দিন। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। নিজেকেও দোষ দিই না। আমি শুধু ক্রিকেটে মনোনিবেশ করতে চাই। আমি কোনও বিতর্কে জড়াতে চাই না।”
সাম্প্রতিক সময়ে একাধিক ভারতীয় ক্রিকেটারের বিবাহবিচ্ছেদ হয়েছে। যার মধ্যে আছেন যুজবেন্দ্র চাহাল বা শিখর ধাওয়ানরা। সেটার নেপথ্যে কোনও কারণ আছে কি? শামির বক্তব্য, “আপনাদের কাজ সেটা খুঁজে বের করা। আমাদের কেন বিপদের মুখে ফেলছেন? একটু অন্য দিকেও খোঁজখবর করুন। আমি শুধু ক্রিকেটে মনোযোগ করতে চাই, কোনও বিতর্কে নয়।”
বিবাহিত জীবন নিয়ে আফসোস হয়? হাসিনের সঙ্গে বিচ্ছেদের মামলার মাঝেই অকপট শামি

















Leave a Reply