শনিবার রাতে নিয়োগ দুর্নীতি মামলায়, ১ হাজার ৮০৪ জন শিক্ষ শিক্ষিকাকে ‘দাগি’ তালিকা প্রকাশ করে SSC। প্রকাশিত তালিকায় সামনে এসেছে, এমন কিছু নাম, যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের SSC-র প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার SSC-র প্রকাশিত তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুয়েলি ঘোষের।চাকরি বাতিল হওয়ায় কি বলছেন তিনি ?২০২২ সালের নিয়োগ দুর্নীতির OMR শিট সংক্রান্ত মামলায়, SSC প্রকাশিত তালিকায়, ৪৭৪ নাম্বারে নাম রয়েচে রাজপুর–সোনারপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের TMC কাউন্সিলর কুহেলি ঘোষের। কুহলি ঘোষ জানিয়েছেন, ..সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন নামটা আছে, এটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ হওয়া মানে, আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে, যে আমি সেটা করেছি কিনা। আগামী সোমবার আমি হাইকোর্টে নতুন করে কেস ফাইল করছি।..আশাকরি বিচারে সঠিক তথ্যটাই উঠে আসবে।’
চাকরি বাতিল তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের, হাইকোর্টে যাচ্ছি বললেন কুহেলি ঘোষ।

















Leave a Reply