Advertisement

হতাশ ফুটবলে মোহনবাগানর প্রাপ্তির লজ্জার হার,এসিএলে ভালো কিছু আশা বড় ধাক্কা

হার দিয়ে এএফসি অভিযান শুরু মোহনবাগান সুপারজায়ান্টের। ঘরের মাঠে তুর্কমেনিস্তানের আহল এফসির বিরুদ্ধে ০-১ ব্যবধানে পরাজিত সবুজ মেরুন ব্রিগেড। ৮৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল আহল এফসির আনায়েভের। ১৪০ নম্বর দেশের ক্লাবের কাছে পরাজিত মোহনবাগান সুপারজায়ান্ট। ফুটবল বুদ্ধিতে তুর্কমেনিস্তানের কোচের কাছে পরাজিত মোলিনার ফুটবল বুদ্ধি। এই হারের সঙ্গে এএফসিতে মোহনবাগান সুপারজায়ান্টের আশা বড়সড় ধাক্কা খেল। তুর্কমেনিস্তানের ক্লাব এফ সির বিরুদ্ধে প্রথম থেকে কোনও অজ্ঞাত কারণে মোলিনা শুরু করলেন তিন বিদেশি ফুটবলারকে নিয়ে। রক্ষনে আলবার্তো,আলড্রট এবং আক্রমনে কামিন্সকে নিয়ে তুর্কমেনিস্তান রক্ষন ভাঙতে চেয়েছিলেন। তা প্রথমার্ধে ব্যর্থ। বরং অন্তত দুবার তুর্কমেনিস্তান গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। ৩২মিনিটে বাসিনভের শট পোস্টে লেগে প্রতিহত হয়। সেখানে মোহনবাগান সুপারজঅয়ান্ট গোলমুখ খুলতে ব্যর্থ। এএফসিতে সবুজ মেরুন যে গ্রুপে খেলছে সবচেয়ে দূর্বল দল। তবে খেলায় ইউরোপীয় ছাপ রয়েছে। প্রতিপক্ষের রক্ষণের জাল সামলে জায়গা তৈরি করছিল। যা বারবার অস্বস্তি ফেলেছে সবুজ মেরুন রক্ষনকে। ৮৩ মিনিটে আনিয়ভ তুর্কমেনিস্তানকে এগিয়ে দেন। পরিবর্ত ফুটবলারটি আশিষ রাইকে গায়ে নিখুঁত প্লেসে গোল করে যান। দ্বিতীয়ার্ধে ম্যাকলারেন,রবসন,অনিরুদ্ধ থাপা নামার পরে মোহনবাগান সুপারজায়ান্ট অনেক বেশি চনমনে। পিছিয়ে পড়ার আগে কামিন্স সহজ সুযোগ নষ্ট করলেন। গোলে বিশাল কাইথ না থাকলে পরাজয়ের ব্যবধান বাড়ত। ছয় সপ্তাহ ধরে বন্ধ দরজার আড়ালে নিরবিচ্ছিন্ন অনুশীলনেও পুরো দল প্রস্তুত হয়নি। আশা জাগিয়ে রবসন নামলেন এবং চরম হতাশা উপহার দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *