Advertisement

এশিয়া কাপে ভারতের জয় তিলক, নয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালো মেন ইন ব্লু

এশিয়া কাপে ভারতের জয় তিলক, নয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালো মেন ইন ব্লুনবরাত্রির উৎসবের আবহে ক্রিকেটে জয় তিলক ভারতের। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ সূর্য কুমার যাদবদের। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত এবং পাকিস্তান। সেখানেই বাজিমাত। একটি টুর্নামেন্টে পাকিস্তানের বিরেদ্ধে জয়ের হ্যাটট্রিক,ভারতীয় ক্রিকেটে এমনকি উপমহাদেশীয় ক্রিকেটে হয়নি। অল উইন,এশিয়াকাপের মঞ্চে একাধিপত্যের বিরল নজির দেখালো ভারত। বল হাতে প্রতিপক্ষের কাছে প্রাথমিক ঝটকার পরে জোরালো প্রত্যাবর্তন ভারতীয় বোলারদের। চার উইকেট নিয়ে দলের বোলিংকে নেতৃত্ব দিলেন কুলদীপ যাদব। ব্যাট হাতে কুড়ি রানে প্রথম তিন ব্যাটার চলে যাওয়ার পরেও ভারত জয়ী। যা প্রমাণ করে ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা। তিলক বর্মার অপরাজিত ৫৩বলে ৬৯ জয়ের মেরুদণ্ড। শিবম দুবের বাইশ বলে ৩৩এবং সঞ্জু স্যামসনের ২১বলে ২৪ রান পাকিস্তানকে ছিটকে দেয়। নয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালো ভারত। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিল। ১৪৬ এর বদলে ভারত করে ১৫০ রান। পাকিস্তানের এই রান নিঃসন্দেহে পৌঁছতে পারত দুশোর কাছাকাছি। নিশ্চিত ভাবেই সেই ম্যাচ বার করা সম্ভব হত না ভারতের পক্ষে। যে রান পাকিস্তান তুলেছে, তাতেও বেশ হাঁসফাঁস করতে হল ভারতকে। শেষ পর্যন্ত জয়ের তিলক ভারতের কপালে পরিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এক ব্যাটার। তিনি তিলক বর্মা। চাপের মুখে তাঁর অর্ধশতরান না এলে এই ম্যাচ বারই করতে পারত না ভারত।পাকিস্তান শুরুটা যে ভাবে করেছিল তাতে মনেই হচ্ছিল তাদের অনেক কিছুর জবাব দেওয়ার আছে। পেসার থেকে স্পিনার, প্রথম ৯ ওভারে ভারতের বোলারদের দাঁড়াতেই দেয়নি তারা। ৯ ওভারে বিনা উইকেটে পাকিস্তান ৭৭ তুলে দেয়। ভারতকে চাপে ফেলার পরেও পাকিস্তান যে কাজ করল, তা বোধহয় তাদের পক্ষেই সম্ভব। ফারহান অর্ধশতরান করে ফিরে যাওয়ার পরেই সাইম আয়ুবের সঙ্গে জুটি বেধে পাকিস্তানকে ভালই টানছিলেন জ়মান। আয়ুব ফিরতেই কী হল কে জানে, তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ১৩তম ওভারে আউট হন আয়ুব। পরের ওভারে ফেরেন হ্যারিস। তার পরের ওভারে জ়মান। এ ভাবে সাত ওভারে বাকি ৯টি উইকেট পড়ে গেল পাকিস্তান। ১১৩/১ থেকে তারা অলআউট হয়ে গেল ১৪৬ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *