Advertisement

বোর্ডের এজিএমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহা

বোর্ডের এজিএমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাসরবিবার বোর্ডের এজিএমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ক্রিকেট প্রশাসনের পরিচিত নাম রাজীব শুক্লা। বোর্ড সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। একটা সময়ে প্রেসিডেন্টের দৌড়ে থাকা রঘুরাম ভাট কোষাধ্যক্ষ হয়েছেন। উল্লেখ্য, সিএবির তরফ থেকে এই বার্ষিক সভায় কোনও প্রতিনিধি পাঠানো হয়নি।বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবার আগে ছিল মিঠুনের নাম। ভারতের হয়ে যিনি একটা ম‌্যাচও খেলেননি। তবে দিল্লি দলে বিরাট কোহলির প্রথম অধিনায়ক ছিলেন তিনি। এমনকী কোহলির বাবার মৃত্যুর সময়ও পাশে ছিলেন তিনি। ভারতীয় দলের বহু প্রাক্তন প্লেয়ার তাঁর ঘনিষ্ঠ বন্ধু। দিল্লির হয়ে রনজি খেলার পাশাপাশি আইপিএলে খেলেছেন সিএসকের হয়ে। দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়ার্সের জার্সি গায়েও দেখা গিয়েছে সদ্য নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট। বর্তমানে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নতির সঙ্গে যুক্ত মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *