আলিপুরদুয়ার ৩ জানুয়ারি, ২০২৬ — উত্তরবঙ্গের চা বলয়ে হারানো জমি পুনরুদ্ধার করতে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে তিনি ঘোষণা করেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করা হবে।
বর্তমানে শ্রমিকরা দৈনিক ২৫০ টাকা মজুরি পান।মঞ্চে শ্রমিককে ডেকে অভাব অভিযোগ শ্রবণএদিনের সভার মেজাজ ছিল একেবারেই অন্যরকম। সভার মাঝপথেই এক চা শ্রমিক চিরকুটে তাঁর সমস্যার কথা লিখে পাঠান। সেই চিরকুট পড়ে অভিষেক ওই শ্রমিককে সরাসরি মঞ্চে ডেকে নেন। মঞ্চে উঠে সুরেশ টুরি নামের ওই শ্রমিক খোলাখুলি জানান যে, বর্তমানে ২৫০ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
এছাড়া জমির পাট্টা, পানীয় জল এবং সঠিক চিকিৎসার অভাব নিয়ে একগুচ্ছ অভিযোগ করেন তিনি।শ্রমিকের কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই প্রতিশ্রুতি দেন:“আমি কথা দিচ্ছি, চতুর্থবার দিদির সরকার ক্ষমতায় আসলে আমাদের প্রথম অগ্রাধিকার হবে আলিপুরদুয়ার।
সরকার গঠনের ৩০ দিনের মধ্যে রাজ্য সরকার, বাগান মালিক এবং শ্রমিক ইউনিয়নগুলোকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করা হবে। সেই বৈঠকের ৭ দিনের মধ্যে দৈনিক মজুরি ৩০০ টাকা করার কাজ শুরু হবে।”উন্নয়নের খতিয়ান ও বিজেপিকে আক্রমণঅতীতের কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন যে, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র ৬৭ টাকা।
ধাপে ধাপে তা বাড়িয়ে আজ ২৫০ টাকা করা হয়েছে। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “আপনারা লোকসভা ও বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু তারা আপনাদের জন্য কী করেছে? যারা পরিচ্ছন্ন পানীয় জল দিতে পারে না, তারা আপনাদের অধিকার রক্ষা করবে কী করে?”[আলিপুরদুয়ারের জনসভায় চা শ্রমিকের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |
৩ জানুয়ারি, ২০২৬]স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবামজুরি বৃদ্ধির পাশাপাশি চা বাগান এলাকার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি:স্বাস্থ্য পরিষেবা: আগামী দুই বছরের মধ্যে প্রতিটি চা বাগানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ক্রেশ (শিশুশালা) চালু করা হবে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি পাহাড়ের জন্য বিশেষ অ্যাম্বুল্যান্স পরিষেবারও আশ্বাস দেন তিনি।জমির পাট্টা: চা শ্রমিকদের পাট্টা দেওয়ার কাজ কিছুটা দেরি হলেও তা নিশ্চিতভাবে করা হবে বলে প্রতিশ্রুতি দেন।বাস রুট: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুত নতুন বাস রুটগুলি আগামী সপ্তাহ থেকেই চালু হবে।

















Leave a Reply