Advertisement

সুদূর মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে ফালাকাটায় এসে বিভিন্ন রাস্তা ঘাটে ঘোরাঘুরি বছর ৪০ এর ব্যক্তির।

কেন এক জন মানুষ কনকনে শীতের সন্ধ্যায় অসহায় ভাবে ঘোরাঘুরি করছে।স্থানীয় মানুষ খবর দেন ফালাকাটা থানায়। থানা থেকে পুলিশ ফালাকাটার আশুতোষ পল্লী থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধার করে তাকে শীত বস্ত্রের ব্যবস্থা করে দেয়।তার থেকে পুলিশ জানতে পারে সে মধ্যপ্রদেশের সাতনা জেলার বাসিন্দা নাম সুনীল কল পাসি থানা এলাকায় বাড়ি বাবার নাম জলাল কল পুলিশ বুঝতে পারে ওই ব্যক্তি মানুষের ভারসাম্যহীন সঙ্গে সঙ্গে কর্তব্যরত ফালাকাটা থানার এসআই দীপক দাস এবং অন্যান্য পুলিশ কর্মীরা, সেই ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাকে প্রাথমিক শুশ্রুসার পর নিয়ে যাওয়া হয় বীরপাড়া নিরাশ্রয়দের আশ্রয়ের ঠিকানা হ্যাভেল সেলটার হোম পরিবারে আপাতত সেখানেই ঠিকানা মধ্যপ্রদেশের সুনীলের।

তবে পুলিশের মানবিক কর্মকান্ডে খুশি ফালাকাটার সাধারণ মানুষ। এই বিষয়ে আজ বীরপাড়া হেভেন সেল্টার হোমের কর্ণধার সাজু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মধ্যপ্রদেশের ওই ব্যক্তি আমাদের পরিবারে খুব সুন্দর ভাবে রয়েছে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *