*জলপাইগুড়ি
এদিন ধূপগুড়ির যতীনের হাট ফুটবল ময়দানে এই পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। আর এই সংকল্প সভায় উপস্থিত মিঠুন চক্রবর্তীর বক্তব্য শোনার জন্য জেলার বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিকাল চারটা নাগাদ মঞ্চে আসেন মিঠুন চক্রবর্তী।এদিন পনেরো মিনিটেরও কম সময় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী।
বক্তব্যের শুরু থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ এবং সবাই এক হয়ে সরকার পরিবর্তনের ডাক দেন তিনি। তিনি বলেন,” টিএমসি মানে হলো টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। রাজ্যে না আছে বাণিজ্য, বিদ্যা, স্বাস্থ্য। সর্বত্র দুর্নীতি তাই এসবে মন নেই। তাই তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে সড়াতে সবাইকে এক ছাতার নিচে এসে দাঁড়াতে হবে।”
তিনি আরো বলেন,”বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়।যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে।” তিনি কটাক্ষ করে বলেন,” আজ মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি।বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না।
মায়ের পায়ের তলা হলো স্বর্গ।অথচ লালন ফকিরের অনুষ্ঠানে মায়ের গান গাইতে দেওয়া হয়নি।তাই যারা তৃণমূল কংগ্রেস করেন কিন্তু বিবেক বেচে আছে তাদেরকেও আহ্বান করছি বিজেপিতে আসুন।”তিনি আরো বলেন,” মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন, জয়ী হয়ে আসুন তারপর দেখুন কি হয়।” মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দিপক বর্মন সহ অনেকে।

















Leave a Reply