Advertisement

প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ -‘নো কমেন্ডস’

দিলীপ ঘোষের বাক স্বাধীনতা অনেকটাই কেড়ে নিলো কেন্দ্রীয় নেতৃত্ব। আসল কথা হলো দিলীপ ঘোষের সোজা সাপটা মন্তব্য অনেক সময়ই দিকে বিপাকে ফেলে। বৃস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাঁস মন্তব্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির। তা নিয়ে চাপানউতোর হতেই শুক্রবারেই মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছিল দিলীপকে।

সূত্রের দাবি ছিল, দিলীপের এহেন মন্তব্য নিয়ে দল অখুশি। রেশ পড়েছিল অমিত শাহের সঙ্গে শুক্রবার শমীক ভট্টাচার্যের সাক্ষাতেও। সংবাদমাধ্যমে যেন অতিরিক্ত মুখ না খোলেন দিলীপ।

শমীকের কাছে এসেছিল শাহি বার্তা। দিলীপ কি বলেছিলেন, সব তথ্যই তাঁর কাছে আছে তা-ও রাজ্য বিজেপি সভাপতিকে বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীর ডেপুটি। বৃহস্পতিবার দিলীপের দাবি ছিল মন্দির-মসজিদ ইস্যু ভোটের ফলাফলে প্রভাব ফেলে না। উদহরণ টানতে গিয়ে তিনি অযোধ্যায় রাম মন্দিরের সঙ্গে বাংলার মন্দিরের প্রসঙ্গ টানেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে বিজেপির পরাজয়ের কথা মনে করিয়ে বলেন ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মন্দির তৈরি করলেই যে তৃণমূলের জয় নিশ্চিত তা ধরে নেওয়া ভুল হবে।

স্বাভাবিক কারণেই এই মন্তব্যে প্রবল ক্ষুব্ধ দল। অনেকদিন রাজনীতি থেকে দূরে থাকার পড়ে আবার দলে ফিরেছেন দিলীপ ঘোষ। এবার যেন আর নতুন করে বাজে মন্তব্য না করেন তার নির্দেশ দিয়েছে দল। শুক্রবারেই বিকেলে সল্টলেক দফতরে ঢোকার সময় দিলীপ বলেছিলেন যা বলার সকালে বলেছি। তবে তারপরেও সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে শনিবারও দিয়েছিলেন দিলীপ।

কিন্তু তারপরেও কী জল মাপছিলেন? তাই কি পরিস্থিতির আর বেগতিক না হয় বুঝেই কি খড়গপুরে চা-চক্র পর্বে সাংবাদিকদের জানিয়ে দিলেন আর সংবাদমাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না। দিলীপ ঘোষের মুখ আটকানো গেলে অনেকটাই সুফল পাবে বিজেপি – এমনই মনে করছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *