Advertisement

বাংলাদেশে দেখা যাবে না IPL – কঠোর সিদ্ধান্ত ইউনুসের

মুস্তাফিজুর রহমানকে KKR থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইউনুস সরকার বড় কঠিন সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্ষতিও হতে পারে। সোমবার এক বিবৃতি দিয়ে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ধরনের সম্প্রচার, প্রচার ও ইভেন্ট কভারেজে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার জারি করা এই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও আইপিএল সংক্রান্ত কোনও সম্প্রচার, প্রচার বা অনুষ্ঠান দেখানো যাবে না। তবে এই সিদ্ধান্তের পিছনে ‘কোনও যৌক্তিক কারণ নেই’ বলেই দাবি করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনও যৌক্তিক ব্যাখ্যা নেই। এতে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত, বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে।’ সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া এই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই সরকার বাধ্য হয়ে আইপিএল সংক্রান্ত সব সম্প্রচার ও প্রচার কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও ইভেন্টের প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।’আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আচমকা রিলিজ করা নিয়ে বাংলাদেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমর্থক, প্রাক্তন ক্রিকেটার এমনকী ক্রীড়া বিশেষজ্ঞরাও তাঁর বাদ পড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।আইপিএল থেকে ‘আউট’ করা হয়েছে কাটার মাস্টারকে। মুস্তাফিজের সরে যাওয়া ভাল ভাবে নিচ্ছে না বাংলাদেশ। গোটা দেশ ফুঁসছে। সোচ্চার হয়েছেন তারা। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. আসিফ নজরুল গর্জে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *