ট্রাম্প কিন্তু এবার বাড়াবাড়ির সীমা ছাড়াচ্ছে ব্রাজিল, চিন, ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাতে পারে ট্রাম্প। রাশিয়ার উপর সীমাহীন ক্ষোভের বহি প্রকাশ ট্রাম্পের পড়তে চলেছে অন্যান্য কয়েকটি দেশের উপর।
ভারত এবং চিনের উপর ৫০০% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটি দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এই বিলে মাধ্যমে, রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে।রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম এক পোস্টে জানান, বুধবার একটি ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই এই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে।’
এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলির উপর বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। এমনটাই জানাচ্ছেন গ্রাহাম। তাঁর বক্তব্য, ‘এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেবে, যারা সস্তা রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি জোগাচ্ছে।
‘সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে, রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে ভারতের উপর নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহান্তে এয়ার ফোর্স ওয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই।
উনি আমায় খুশি করতে পারেননি।’ স্বাভাবিক কারণেই ভারত যথেষ্ট ক্ষুব্ধ ট্রাম্পের উপর। এর ফলে পৃথিবীর অর্থনীতি দুটি ভাগে বিভক্ত হতে চলেছে বলেই অনেকে মনে করছেন।

















Leave a Reply