আর নয়! আমেরিকার ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। সোজাসুজি না বললেও কিছুটা ঘুরিয়ে আমারিকাকে এক হাত নিলেন ভারতের পর রাষ্ট্রমন্ত্রী। বর্তমানে লুক্সেমবার্গ সফরে রয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। সেখানেই বিশ্ব কূটনীতি নিয়ে একের পর এক আক্রমণ শানান তিনি।
কারও নাম না করেই জয়শংকর বলেন, “বর্তমান সময়ে যে কোনও দেশ কাজ করে নিজেদের স্বার্থে। যেখানে তাদের ফায়দা তারা সেটাই করে। কেউ কেউ রয়েছে যারা অন্যদের বেলায় বিনামূল্যে পরামর্শ দিতে চলে আসে। যদি কিছু ঘটে তবে তারা বলবে, না না এটা করো না।
অপারেশন সিঁদুরের সময় তার উদাহরণ আপনারা দেখেছেন। এখন আপনি যদি তাঁদের প্রশ্ন করেন, আচ্ছা আপনি চিন্তিত। তাহলে আপনি নিজের দিকে কেন তাকাচ্ছেন না? কেন এই হিংসা চালানো হচ্ছে, আপনারা যা করছেন তার জন্য বাকিরা কতটা উদ্বিগ্ন সে দিকে কেন নজর দেওয়া হচ্ছে না?”
একইসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, “আসলে বর্তমান বিশ্বের প্রকৃতি এই পর্যায়েই চলে গিয়েছে। মানুষ যা বলে তা করে না। আমাদের একই মনোভাব নিয়ে এই চিন্তাধারা গ্রহণ করতে হবে।” উল্লেখ্য, গত বছর পাক সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত।
হামলা চালানো হয় পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের সন্ত্রাস ঘাঁটিতে। সেই সময় আমেরিকা-সহ পশ্চিমের একাধিক দেশ ভারতের বিরুদ্ধে সরব হয়েছিল। ভারতকে পরামর্শ দেওয়া হয়েছিল এই ধরনের উত্তেজনাবৃদ্ধি না করার। কারও নাম না নিলেও সে কথা মনে করিয়ে এবার ভেনেজুয়েলা পরিস্থিতিতে আন্তর্জাতিক ভণ্ডামি ফাঁস করলেন জয়শংকর।

















Leave a Reply