কি মহাযুদ্ধের সম্ভাবনা এগিয়ে আসছে।ভেনেজুয়েলাকে কেন্দ্র করে মার্কিন ও রুশ একে অপরের দিকে অগ্নি দৃষ্টিতে দেখছে। অনেকের মনে পরে যাচ্ছে ১৯৬০ সালের কিউবাকে কেন্দ্র করে যা হয়েছিল। এই পরিস্থিতিতে বিশ্বের কূটনৈতিক মহল খুবিই চিন্তিত।
জানা গিয়েছে, ভেনেজুয়েলার কাছে আটলান্টিক সাগরে রুশ তৈলবাহী জাহাজ দখল করেছে মার্কিন ফৌজ। মারিনেরা নামে ওই জাহাজটিকে রক্ষা করার জন্য রুশ নৌবাহিনী মোতায়েন করার চেষ্টা করছিল মস্কো, এমনটাই সূত্রের খবর। তবে রুশ বাহিনী পৌঁছনোর আগেই জাহাজ দখল করে মার্কিন বাহিনী।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনে ঢুকে নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন ফৌজ। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকাই পরিচালনা করবে দক্ষিণ আমেরিকার দেশটিকে।
আপাতত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন মাদুরোর দীর্ঘদিনের ডেপুটি ডেলসি রডরিগেজ। জানিয়েছিলেন, ভেনেজুয়েলা আমেরিকার ‘দ্বাসত্ব’ মেনে নেবে না। কিন্তু লাগাতার মার্কিন হুমকির মুখে পড়ে তিনিও সুর নরম করেছেন। আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়েই তিনি কাজ করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন।
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার আমেরিকা স্পষ্ট জানিয়ে দেয়, চিন, রাশিয়া এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তবেই তেল উত্তোলনে ‘অনুমতি’ দেবে আমেরিকা।
এছাড়াও তেল ব্যবসায় শুধু আমেরিকার সঙ্গেই চুক্তি করতে হবে ভেনেজুয়েলাকে, শর্ত ওয়াশিংটনের। তারপরেই বুধবার রুশ জাহাজ আটক করল মার্কিন ফৌজ। উল্লেখ্য, ২০২৪ সালে রুশ জাহাজ বেলা ১কে নিষিদ্ধ করে আমেরিকা। পরে ওই জাহাজের নাম মারিনেরা রাখা হয়।

















Leave a Reply