বাংলাদেশ বাদ পড়তেই পাকিস্তান সরে দাঁড়াতে চাইলো টি ২০ বিশ্বকাপ থেকে বাস্তবে পাকিস্তান সরে দাঁড়াবে কিনা তা নিয়ে সংসায় আছে। পাকিস্তান খুব ভালো করেই জানে একবার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে দেশের অভ্যন্তরে খুবই সমস্যায় পারবে পাকিস্তান।
একপ্রকার হুঙ্কারের সুরে পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানালেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। সরকার অনুমতি দিলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এমনিতে নকভির ভারত বিরোধী অবস্থান সকলের জানা।
স্বাভাবিকভাবেই প্রথম থেকে এই ইস্যুতে বাংলাদেশের পাশে থেকেছে পাকিস্তান বোর্ড। সরকারিভাবে সেই অবস্থান আইসিসিকে জানিয়েও দেওয়া হয়েছে। আইসিসির বোর্ড মিটিংয়ে যখন বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হল, তখন পাকিস্তানই একমাত্র বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল।
এ কথা ঠিক বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে সমস্যা হবে BCC র। আর সেই কারণেই এই হুঙ্কার পাকিস্তানের। আইসিসির বোর্ড মিটিংয়ে যখন বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত হল, তখন পাকিস্তানই একমাত্র বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। আসলে বাংলাদেশ ভারতে খেলতে না আসলে আইসিসি কিছুটা হলেও চাপে পড়বে। সেই তালিকায় পাকিস্তানও যুক্ত হলে চাপ আরও বাড়বে।
পাকিস্তান এই সুযোগে আইসিসি সভাপতি জয় শাহ এবং ভারত দুইয়ের উপরই চাপ বাড়াতে চাইছে। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সরকারিভাবে আইসিসি জানিয়ে দেওয়ার পরই পাক বোর্ডের প্রধান নকভি বলে দেন, “আমরা শুরু থেকেই বলে আসছি বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে। বাংলাদেশকে যেভাবেই হোক বিশ্বকাপে খেলাতে হবে। ওরা বিশ্বকাপের বড় অংশীদার।
ওদের সাথে এই অন্যায়টা বরদাস্ত করা হবে না।” এরপরই নকভির হুঙ্কার, “পাকিস্তান সরকার যদি বলে আমরাও খেলতে যাব না। তাহলে আপনারা ২২ নম্বর দল তৈরি রাখুন।” তবে কৌশলে বল সরকারের কোর্টে ঠেলেছেন পিসিবি প্রধান।

















Leave a Reply