Advertisement

এবার কি শুভশ্রী বিধানসভার দাঁড়াতে চলেছেন?

২০২৬ বিধানসভা নির্বাচনে যে আরো কিছু নতুন বিনোদন জগতের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আনতে চলেছেন এমন খবর পাওয়া যাচ্ছে। এমন খবরও সামনে আসছে যে মমতা শুভশ্রীকে চান। পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হলেও শুভশ্রীকে কোনওদিনই রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে তৃণমূলের মিটিং-মিছিলে যোগ দিতে প্রায়ই দেখা যায়।

কিন্তু রাজ-ঘরণী এইসব থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছেন। নিজের কাজ, সংসার এই নিয়েই শুভশ্রীর জীবন। তবে সম্প্রতি রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা গিয়েছে ‘লক্ষ্মী এল ঘরে’-তে। যেটা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ছবি বলা যেতে পারে।

আর এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে যে রাজের মতো শুভশ্রীও কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন? এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বিধায়ক-পরিচালক রাজ। রাজ বলেন, শুভশ্রী হয়তো দিদিকে খুব ভালোবাসেন। কিন্তু আমার কোনও ভাবেই মনে হয় না ও রাজনীতিতে যোগ দেবে। কারণ আগামী এক বছরের জন্য শুভশ্রী বিনোদন জগতে কী কী কাজ করতে চলেছে, তা ঠিক করা রয়েছে। দিদি বলেছেন বলে ও ‘লক্ষ্মী এল ঘরে’ করেছে। কিন্তু আমার মনে হয় না ও রাজনীতিতে আসবে।’ এরপরই রাজ জানান যে তাঁদের বাড়িতো দুটো সন্তান রয়েছে। রাজনীতিতে এখন অনেক ঝুঁকি রয়েছে। বিধায়কের কথায়, ‘রাজনীতি জীবনটাকে ঘেঁটে দেয় অনেক বেশি। এখনকার রাজনীতি আর আগেকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ আর এই কথার মাধ্যমেই এটা একেবারে স্পষ্ট যে শুভশ্রী নিজেও যেমন চান না রাজনীতিতে আসতে তেমনি রাজও চান না তাঁর স্ত্রী রাজনীতি করুক। তবে আরো কয়েকদিন পরে হয়তো বিষয়টা স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *