বাজেট ২০২৬ – এক নজরে আরো কিছু তথ্য
ভারতের কেন্দ্রীয় বাজেট বা Union Budget হল একটি বার্ষিক আর্থিক দলিল, যা আগামী অর্থবছর সরকারের আয়-ব্যয়, কর ও বিনিয়োগের পরিকল্পনা নির্ধারণ করে। ২০২৬-২৭ সালের বাজেট ১ ফেব্রুয়ারি ২০২৬ সংসদে নবম বার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটটি কেবল অর্থনৈতিক হিসেব-নিকেশ নয়, বরং ভারতের ভবিষ্যত উন্নয়ন পথের একটি নীতিগত মানচিত্র হিসেবে কাজ করবে। কর, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বর্তমান বাজেটের মূল আকর্ষণ হতে পারে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
- সস্তা হবে সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রোওয়েভ ৷ দাম কমবে ক্যানসারের ১৭টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের ৷ ১৭টি ক্যানসারের ওষুধের আমদানি শুল্ক কমল ৷
- সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ, TCS ৫ % থেকে কমে ৫ % । খরচ কমবে বিদেশে পড়াশোনার ।
- আরও সরলীকরণ করা হবে আয়কর কাঠামোয় ৷ কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলে ছাড়ের প্রস্তাব ৷ ছেট কর ফাঁকিতে জেলের বদলে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই ছাড়া ৷
- কর ফাঁকির ক্ষেত্রে ১০০% জরিমানার ঘোষণা নির্মলা সীতারমণের ৷
- রাঁচি এবং তেজপুরে ‘নিমহ্যান্স ২’ তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে।
- ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন। আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। বড় ঘোষণা নির্মলা সীতারমণের। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।

















Leave a Reply