প্রতি বছর এই সময় সাধারণ মানুষ বসে থাকেন বাজেটের জন্য। এই বছরও রবিবার নির্মলা সীতারমন পেশ করেছেন তার বাজেট। প্রশ্ন উঠেছে এই বাজেট থেকে আমরা কি পেলাম।
দাম কমার প্রবল সম্ভাবনা রয়েছে –
- ক্রীড়া সরঞ্জাম: ক্রীড়াক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি, স্কিলের উন্নতির লক্ষ্যে ‘খেলো ইন্ডিয়া’ মিশন চালু করেছেন নির্মলা। এর ফলে ক্রীড়া সরঞ্জামের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
- চামড়ার জিনিস: চামড়ার জিনিস আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা। ফলে জুতো, বেল্ট ইত্যাদি চামড়ার তৈরি পণ্যে দাম কমতে পারে।
- ক্যান্সার ও দূরারোগ্য ব্যাধির ওষুধ: ১৭টি ক্যান্সারের ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে। পাশপাশি আরও ৭টি বিরল দূরারোগ্য ব্যাধির ওষুধেও শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। ফলে সেই ওষুধগুলোর দামও কমতে চলেছে।
- বিদেশে বেড়ানো: যাঁদের পায়ের তলায় সরষে, তাঁদের পোয়া বারো। বাজেট দেখে এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ বিদেশে বেড়ানোর খরচ কমতে চলেছে। বিদেশি ট্যুর প্যাকেজে TCS হার ছিল ৫ শতাংশ এবং ২০ শতাংশ। সেটা ২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন নির্মলা। একই সঙ্গে লিবারালাইজড রেমিট্যান্স স্কিমে (LRS) বিদেশে পড়াশোনার জন্য পাঠানো টাকার উপর যে ৫ শতাংশ TCS ছিল, তা কমিয়ে ২ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- মাইক্রোওয়েভ: মাইক্রোওয়েভ তৈরির নির্দিষ্ট কিছু যন্ত্রাংশে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত মাইক্রোওয়েভের দাম কমতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
- সোলার প্যানেল: লিথিয়াম আয়ন ব্যাটারি সেল তৈরির যন্ত্রাংশেও শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছেন নির্মলা। সোলার গ্লাস তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হলো সোডিয়াম অ্যান্টিমোনেট। এর উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। ফলে আখেরে সোলার প্যানেলের দাম কমতে চলেছে। অন্যদিকে দাম বাড়তে চলেছে যে সমস্ত জিনিসের –
- বিলাসবহুল পণ্য: বিলাসবহুল পণ্য দামি হতে চলেছে। এর মধ্যে রয়েছে ঘড়ি এবং বিদেশ থেকে আমদানি করা অ্যালকোহল।
- সিগারেট: এক্সাইজ এবং স্বাস্থ্য সেস বাড়ানোর প্রস্তাব দিয়েছেন নির্মলা। ফলে সিগারেট এবং তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। গুটখা, পানমশলা কিনতে এখন গাঁটের কড়ি বেশি খরচ করতে হবে। তবে বিড়ির দাম কমতে পারে।
- স্টক অপশন এবং ফিউচার ট্রেডিং: শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডেরিভেটিভ কেনাবেচার সময়ে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের পরিমাণ ০.০২ শতাংশ থেকে বাড়িয়ে ০.০৫ শতাংশ করা হয়েছে।
- সারের দাম: কফি রোস্টিং, ব্রিউইং ও ভেন্ডিং মেশিনে ছাড় দেওয়া হতো। এ বারের বাজেটে সেই ছাড় তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এই সব যন্ত্রের দাম বাড়তে পারে। পাশাপাশি বেশ কিছু সারের মূল্যও বৃদ্ধি হতে পারে বলেও আশঙ্কা করা রয়েছে অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের।

















Leave a Reply