আজকের আবহাওয়া
শীত কি আবার ফিরে আসছে? হয়তো কয়েক দিনের জন্য ঠান্ডা আবার কিছুটা বাড়বে। তবে এই ঠান্ডা ২/৩ দিন থাকবে। তার পরেই একেবারে বিদায় নেবে ঠান্ডা।
ভরা মাঘেও আবহাওয়ার ঘন ঘোম মুড সুইং। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। সেই মেঘ কেটে গিয়ে ফের নামছে তাপমাত্রা। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অর্থাৎ ভালোই ফিরবে শীতের আমেজ। ইতিমধ্যেই ১৫ ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ফের ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। পশ্চিমে ছোবল মারবে শীত। ফের ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। শনিবার পর্যন্ত নামবে তাপমাত্রা। তারপর অবশ্য একই থাকবে। তারপরের কয়েক দিনে খুব বেশি হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আপাতত। শুকনো আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা পড়তে পারে। সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে কুয়াশা প্রভাব লক্ষ্য করা যাবে।
অন্যদিকে উত্তরেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোনও জেলাতেও বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই। উত্তরে শীতের আমেজ ছিলই। গত দু’দিনে তা আরও বেড়েছে। আবহাওয়া দপ্তর বলছে, শনিবারের মধ্যে উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই ভোগাবে কুয়াশা। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের কিছু কিছু অংশে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেলা বাড়লে অবশ্য কুয়াশাও কমবে।













Leave a Reply