Advertisement

২১–৪০ বয়সি বেকার যুবক ও যুবতীদের জন্য যুবসাথী ভাতা, জানাল সরকার

মহিলারাও কিন্তু পাবেন ‘যুবসাথী প্রকল্পের’ টাকা

নাম যেহেতু যুবসাথী তাই অনেকেই ভেবেছিলেন এই প্রকল্প হয়তো শুধুই যুবকদের জন্য। পরে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে ওই প্রকল্প যুবক ও যুবতী সকলের জন্যই। এই প্রকল্পে কোনও লিঙ্গ বৈষম্য নেই। মাধ্যমিক পাশ যে কোনও বেকার যুবক বা যুবতী এই প্রকল্পে ভাতা পেতে পারেন। তবে তাঁদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর। এর থেকে বেশি বা কম বয়সিরা এই ভাতা পাবেন না বলে জানা গিয়েছে। যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।

অনেকেই মনে করছেন, যতদিন বেকার থাকব ততদিন মিলবে টাকা। না, বিষয়টা একবারেই তেমন নয়। বাজেটেই জানান হয়েছে যে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা মিলবে। তার আগে যদি চাকরি পেয়ে যান, তাহলে এই ভাতা বন্ধ হবে।
একটা কথা মাথায় রাখবেন, যাঁরা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছেন, তাঁরা আর নতুন করে যুবসাথীর অনুদান পাবেন না। তবে স্কলারশিপের সঙ্গে এর কোনও বিরোধ নেই। স্কলারশিপ পেলেও অনায়াসে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *