Advertisement

আরও কয়েকদিন বজায় থাকবে শীত, জানাল আবহাওয়া দফতর

আজকের আবহাওয়া

আবার বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। বেশ মনোরম আবহাওয়া। চারিদিকে বেশ ঠান্ডার পরিবেশ। বিশেষকরে পশ্চিম পশ্চিমবঙ্গে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও কয়েকদিন এমন ঠান্ডা থাকবে।

আপাতত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছিল, সেই মেঘ কেটে গিয়ে ফের নামছে তাপমাত্রা। আজ থেকে আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও শীতের আমেজ বজায় রয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শিরশিরানী বজায় থাকবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রার আপাতত বিশেষ হেরফের হবে না। গোটা রাজ্যে শুকনো আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশা পড়তে পড়বে।

পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে অধিক কুয়াশার সম্ভাবনা। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এই মুহূর্তে নেই। অন্যদিকে উত্তরে আরও বেড়েছে শীতের দাপট। আগামী সাতদিন মোটামুটি আবহাওয়া একইরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের কোনও জেলাতেও বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই। আজ থেকে আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *