Advertisement

“প্রতীক-উর-রহমানের পদত্যাগে সিপিএমে ধাক্কা, ভোটের মুখে বাড়ছে অস্বস্তি”

প্রতীক-উর-রহমানের পদত্যাগ কিন্তু বাম আন্দোলনের বড়ো ধাক্কা

এই কথা অস্বীকার করে উপায় নেই ভারতের যে দু’একটা দল এখনও আদর্শ মেনে রাজনীতি করে সিপিএম তাদের মধ্যে অন্যতম। সেই দলের তরুণ নেতা প্রতীক-উর-রহমান দলের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে সহমত না হতে পেরে রবিবার দলের সর্বস্তর থেকে পদত্যাগ করেছেন। আর প্রতীক-উর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠতেই প্রতীক-উর বলেছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কারও বিরোধ নেই। আমরা জানি সম্প্রতি হুমায়ূন কবীরের সঙ্গে সেলিমের একাধিক বৈঠক নিয়ে দলের মধ্যে অনেক বিতর্ক হয়েছে। সেই বিতর্কে মহম্মদ সেলিমের পক্ষ নিয়ে শতরূপ বলেছিলেন, “সিপিএম তো এখনও বলেনি, হুমায়ুনকে ভরসা করবে কি না। কিন্তু, সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই। তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই। সিপিএম তাঁর সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল।”

শতরূপের এই কথাকে মেনে নিতে পারেন নি প্রতীক-উর। তিনি তিনি লিখেছিলেন, ‘নীতি নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।‘ তবে, সেখানে শতরূপের নাম করে লেখেননি কিছুই। তবে লাল পার্টির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল, শতরূপকে কটাক্ষ করেই এই মন্তব্য ছিল তাঁর। এরপর দেখা গেল গতকাল অর্থাৎ রবিবার (১৫.২.২০২৬) দলকে একটি চিঠি পাঠান প্রতীক-উর। সেখানে তিনি পরিষ্কার লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সেই কারণেই যাবতীয় পদ থেকে অব্যাহতি চাইছি।’ এখন দেখার বিষয়টিকে সিপিএম কিভাবে সামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *