আজকের আবহাওয়া
আবহাওয়া অফিস দু’এক দিনের বৃষ্টির কথা জানিয়েছে। এদিকে শীত তো বিদায় নিয়েছেই মোটামুটি গরম পড়ে গেছে। ঘরে ঘরে ফ্যান চলা শুরু হয়েছে। বসন্তের মনোরম পরিবেশ।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে। জারি রয়েছে সতর্কতা। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও হবে বৃষ্টি। এদিন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। এছাড়া হালকা ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ তৈরি হলে তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তবে তার পরের এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করার সম্ভাবনা।
অন্যদিকে সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তরে। তবে কোথাও ভারী বর্ষণ হবে না। বুধবার থেকে ফের শুকনো আবহাওয়া।













Leave a Reply