Advertisement

২ বার কামড়ালেই যাবজ্জীবন পথ কুকুরদের

পথ কুকুরদের জন্য বিশেষ আইন প্রণয়ন করা হয়েছে যোগী রাজ্যে। উত্তরপ্রদেশে কারাবাসের মুখে পথকুকুর! বন্ধ হতে পারে রাস্তায় ঘোরাঘুরিও। এমনকী যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

যোগী সরকার জানিয়েছে, যদি কোনও পথকুকুর কোনও মানুষকে একবার কামড়ায়, তাহলে তাকে ১০ দিন পশু আশ্রয়কেন্দ্রে রাখা হবে। যে সব পথকুকুর এই ঘটনার পুনরাবৃত্তি করবে, তাদের যাবজ্জীবন বন্দি থাকতে হবে সেখানে।

কোনও মানুষ যদি তাদের দত্তক নিতে চায়, তাহলে তাঁকে হলফনামা জমা দিয়ে আশ্বাস দিতে হবে যে, কুকুরটিকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে না কখনও। আক্রমণাত্মক পথকুকুরদের শায়েস্তা করার জন্য সমস্ত পুরসভা ও গ্রাম পঞ্চায়েতকে রাজ্যের মুখ্যসচিব অমৃত অভিজাত একটি নির্দেশিকা পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপ করতে নির্দেশ  দিয়েছেন।

একই সঙ্গে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি পথকুকুর কামড়ানোর পরে জলাতঙ্কের টিকা নেন, তাহলে ঘটনার তদন্ত করা হবে এবং অভিযুক্ত কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

সেখানে তাকে ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ করা হবে। ছেড়ে দেওয়ার আগে, কুকুরটির গায়ে একটি মাইক্রোচিপ বসানো হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *