শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর:-যত ঘটে আসবে ততই আমাদের ঝান্ডা আরো শক্ত পোক্ত হবে। এখন তো সরু সরুডাঙ্গা দেখতে পাচ্ছেন যত ভোট কাছাকাছি আসবে ততই ডান্ডা মোটা হবে। আমাদের কর্মীদের বলবো বাস নিন বাঁশের উপর পতাকা রেখে পেরেক দিয়ে সাটুন এতে সুবিধা আছে অনেকগুলি।
ধরতে আরও মোটা হবে এবং মারতে সুবিধা হবে। আর পেরেক থাকবে যখন মারলে ঠেলা বুঝবে তখন।শনিবার পশ্চিমের জেলার দাসপুরে পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের কর্মী দের প্রতিএমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রীতিমতো স্লোগানের সুরে বলেন হাতে যখন উঠবে চাঁচা বাস তখন বদলে যাবে ইতিহাস।এদিনের সভা থেকে বিরোধীদের উদ্দ্যেশ্যে আক্রমণাত্মক ভঙ্গিমায় দেখা যায় বিজেপিরএই বরিষ্ঠ নেতাকে।সুকান্ত বাবু বলেন পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বাংলাদেশ বানানোর চেষ্টা করছে।
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ,মা বোনেদের সম্মান টিকিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে হবে।না হলে প্রতিদিন মুর্শিদাবাদ এর ঘটনা দেখতে হবে বাংলাকে।এদিনের জনসভায় ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো। আগামী নির্বাচনে নিজেদের জামি শক্ত করতে এবার মরিয়া হয়ে জনসভায় জোর দিয়েছে গেরুয়া শিবির।

















Leave a Reply