Advertisement

বাংলাদেশে হিন্দু হত্যার রেশ দুই দেশের ক্রিকেটে

খেলাই পারে সমস্ত বিদ্বেষ মিটিয়ে দিতে। কিন্তু এখানে খেলা যেন বিদ্বেষ যেন বাড়িয়ে দিচ্ছে। শনিবার বিসিসি এর চাপে KKR বাধ্য হয়েই তাদের দল থেকে বাদ দিয়ে দেয় বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে। এবার বাংলাদেশের বদলা নেওয়ার পালা।

মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় অপমানিত, ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের মতো শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। শেষে ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করল বিসিবি।

মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বদলা হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশাল মিডিয়ায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য “ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”

এদিকে আসিফ নজরুলের পোস্টের পর রাতের দিকে জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। সেখানেও ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায় না। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসাবে পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় খেলার ইচ্ছাপ্রকাশ করেছে বিসিবি। এ নিয়ে দ্রুত আইসিসিকে চিঠিও লিখবে বাংলাদেশ বোর্ড। আগামী মাসের বিশ্বকাপে রাজনৈতিক কারণে পাকিস্তান ইতিমধ্যেই ভারতে আসতে অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *