মমতা মানেই সংগ্রাম, মমতা মানেই আন্দোলন। আর তাই তিনি অগ্নিকন্যা। আজ সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সরকারি নথি বলছে, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম তাঁর। সেই হিসেবে সত্তর ছুঁয়ে ফেললেন জননেত্রী।
কিন্তু বয়স বাড়লেও পথে নেমে রাজনীতি করার ক্ষেত্রে এখনও তিনি হেলায় হারাতে পারেন বহু যুবককে। যে কোনও মিছিল-মিটিং-স্লোগানের মুখ ওই একই – মমতা বন্দ্যোপাধ্যায়! সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি হলেও, এই দিনটিতে তাঁর ‘আসল’ জন্মদিন নয়।
সেটা কবে? নিজের লেখা ‘একান্তে’ বইতেই এই উত্তরটা দিয়েছেন কোনও রাখঢাক না করেই। নিজের জীবন নিয়ে অকপটে অনেক কথাই তিনি প্রকাশ করেছেন। ‘একান্তে’ বইয়ের ৮৪ নং পাতার শুরুতেই লেখা – “মা’র কথানুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।”

















Leave a Reply