Advertisement

সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে

সিনার্জি বিল্ডিংয়ে ক্রমেই আগুন ভয়াবহ আকার নিচ্ছে। একটা ঘর থেকে ছড়িয়ে পড়ছে অন্য ঘরে। দমকলের ছয়টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এসেছেন। জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেও আগুন লাগতে পারে। লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক তলকে। গলগল করে ধোঁয়া বের হচ্ছে।

শীতের সকালে চারিদিক তখন প্রায় মানুষশূন্য। সেই সময়ই আগুন লাগার কারণে দমকলে খবর দিতে কিছুটা দেরি হয়। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগায় দমকল কর্মীদের পৌঁছতে বেগ পেতে হচ্ছে। বিল্ডিংয়ের কাচ ভেঙে ফেলা হচ্ছে। আরও সমস্যা হচ্ছে যে এই বিল্ডিংয়ের লাগোয়া রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। যে কোনও মুহূর্তেই বিপদ ঘটতে পারে। অফিস বিল্ডিংটি লাগোয়া একাধিক বসত বাড়ি ও দোকানপাটও রয়েছে। দমকা হাওয়া দেওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। দমকল সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ওখানে বেশ কয়েকটি অফিস থাকে সকলেই খুবই চিন্তিত হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *