শুধু ওপার বাংলার মানুষ নয়, এপার বাংলার মানুষের কাছেও জয়া ভীষণ পরিচিত এবং জনপ্রিয় একজন অভিনেত্রী। প্রায় প্রতিদিন নিত্য নতুন আপডেট দিতে দেখা যায় জয়াকে, যার ফলে অভিনেত্রীর জীবন নিয়ে মোটামুটি সকলেই ওয়াকিবহল থাকেন।
তবে এবার শীতের মরশুমে একেবারে অন্যরকম একটি ভিডিও পোস্ট করলেন জয়া। জয়া যে ভিডিওটি পোস্ট করলেন সেখানে দেখা যাচ্ছে তিনি ঠান্ডায় জবুথবু হয়ে বসে রয়েছেন উনুনের সামনে। পিছনে বসে রয়েছে একমাত্র সারমেয়।
ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক কাপ গরম গরম দুধ চা নিয়ে উনুনের পাশে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে তিনি যে খুব একটা বেশি রান্নাবান্না পারেন না সে কথা আগেই তিনি নিজে স্বীকার করে নেন।
তবে শীতকালে উনুনের পাশে বসার যে আলাদাই মজা, সে কথা প্রকাশ পায় অভিনেত্রীর কথায়। তবে জয়া যে উনুনটির সামনে বসেছিলেন, সেখানে কম তেল এবং মসলা দিয়ে তৈরি হচ্ছিল মুরগির মাংস।
এটি শুধুমাত্র সারমেয়দের জন্য তৈরি করা হচ্ছিল। বাকি সদস্যদের জন্য খাবার আলাদা করে তৈরি হয়েছে বলে জানান জয়া। পোষ্যদের জন্য তৈরি করা খাবার নিজেই বসে তদারকি করছিলেন তিনি। তবে এটি বাড়িতে নয়, বাড়ির বাইরে একটি মাটির ঘরে উনুনে বসে রান্না হয়েছে।
সামনে দাঁড়িয়ে থাকেন শেফ, যার তদারকিতে বারবিকিউ করে মাংস, চিংড়ি মাছ খাওয়া দাওয়া হয়েছে। এছাড়াও মেনুতে ছিল স্যালাড এবং অন্যান্য পদ। কিছুদিন আগেই বাংলাদেশে দিপু চন্দ্র দাসের সঙ্গে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তাতে সকলে চুপ থাকলেও বড়দিনে উপলক্ষে একটি পোস্ট করে সেই ঘটনাটির বিরুদ্ধে সরব হন জয়া। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যাতে শান্তি ফিরে আসে সেই বার্তাই দেন অভিনেত্রী।

















Leave a Reply