মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রশংসা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়াসংস্থায় ওয়েস্ট বেঙ্গল সরকার মঞ্জুর করেছে মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা। গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেকগুলি ক্রীড়াপ্রতিনিধিদের হাতে তুলে দেন।
এই সহায়তা রাজ্যের ক্রীড়াপরিকাঠামোকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।মঞ্চ থেকে ক্রীড়া নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সম্প্রতি কলকাতার ঐতিহ্যবাহী ফুটবলক্লাবের নাম উচ্চারণে হোঁচট খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার ধন্যবাদ কলকাতার তিনটি ক্লাবকে—যাদের নাম নাকি দিল্লির স্পোর্টস মিনিস্টার ঠিক করে উচ্চারণই করতে পারেন না।”
এরপর সরাসরি উল্লেখ করেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং-এর নাম। “এই তিন ক্লাবই আইএসএল-এ অংশ নিতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে শুভকামনা। ওরা ভাল লড়াই করে জিতে আসুক,” তিনি বলেন।রাজ্যের এই আর্থিক সহায়তা ও মুখ্যমন্ত্রীর বক্তব্য ক্রীড়ামহলে নতুন আলোড়ন তুলেছে। ক্লাবসংস্কৃতি ও ক্রীড়াউন্নয়নের প্রতি রাজ্যের অঙ্গীকার স্পষ্ট হয়েছে এতে। রাজ্য-কেন্দ্রের ক্রীড়ানীতি নিয়ে রাজনৈতিক আলোচনাও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

















Leave a Reply