Advertisement

পৌষ সংক্রান্তির দিন পূর্ণ মকর স্নানের মধ্য দিয়ে শুরু হলো জয়দেব কেঁদুলিতে জয়দেব কেঁদুলি মেলা।

পৌষ সংক্রান্তির দিন পূর্ণ মকর স্নানের মধ্য দিয়ে শুরু হলো জয়দেব কেঁদুলিতে জয়দেব কেঁদুলি মেলা। কিংবদন্তি অনুযায়ী প্রতি বছর কবি জয়দেব মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে কাটোয়া যেতেন।

কিন্তু এক বছর শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে না পারায় স্বপ্নাদেশ পান—মকর সংক্রান্তির দিন মা গঙ্গা অজয় নদে কদম খণ্ডির ঘাটে উজান বেয়ে আসবেন, আর সেখানেই স্নান করলেই সমান পুণ্য লাভ হবে। সেই বিশ্বাস ও ঐতিহ্যকে কেন্দ্র করেই এখনও এই স্থানে মকর স্নানে মানুষের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *