Advertisement

আর ফিরছে না জাঁকানো শীত, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

এ যেন বসন্তের সকাল। দূরে কোথাও কোকিল ডাকা শুরু করেছে। বেশ মনোরম পরিবেশ। কোথাও কোথাও পলাশ কৃষ্ণচুড়া ফুটে উঠেছে। এ বছর আর বিশেষ শীতের দেখা পাওয়া যাবে না বলেই আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা না থাকলেও ভোর বা সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

তবে তাপমাত্রা বাড়লেও এখনই গরম পড়বে না। ভোর বা সকালের দিকে কুয়াশার সাথে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই বাড়বে উষ্ণতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমে অধিক কুয়াশার সম্ভাবনা।

অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। পাহাড়ে ২-৪ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করবে। দার্জিলিংয়ে আরো একটু কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *