Advertisement

‘ধুরন্ধর’-এর অফার ফিরিয়ে আজ আফসোস? নাগার্জুনকে ঘিরে জল্পনা তুঙ্গে

‘ধুরন্ধর’ ছবির অক্ষয় খান্না অভিনীত ‘রহমান ডাকাত’ চরিত্রটি ছেড়ে দিয়ে দুঃখ করছেন দক্ষিণী মহাতারকা নাগার্জুন

একেই বলে হাত কামড়ানো। জীবনে কখনো কখনো এমন মুহুর্ত আসে। এ যেন ঠিক তাই। সময় মত বুঝতে না পেরে এখন হাত কামড়াচ্ছেন নাগার্জুন। ধুরন্ধর’ ঘিরে গোটা বিনোদুনিয়ার বিস্ময়ের অবধি নেই। আদিত্য ধর পরিচালিত ছবিটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়েছে। ছবির নির্মাণ, কুশীলবদের পারফরম্যান্স- সব নিয়েই উচ্ছ্বসিত বিশেষজ্ঞ থেকে অন্য অভিনেতা-অভিনেত্রীরা। আলাদা করে অবশ্যই আলোচনায় অক্ষয় খান্না অভিনীত ‘রহমান ডাকাত’ চরিত্রটি। কিন্তু এমন একটা চরিত্র পেয়েও ছেড়ে দেন দক্ষিণী মহাতারকা নাগার্জুন (Nagarjuna)! বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা। বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করেছে ‘ধুরন্ধর’।

গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়ে খান-কাপুর সাম্রাজ্যের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন রণবীর সিং। এই বিষয়ে এক বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটকে দেওয়া বিবৃতিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”একেবারই ভুল কথা। এমন কোনও অফার আমার কাছে আসেনি। তবে ভাবলে মনে হয় ইস! যদি সত্যিই আসত! ‘ধুরন্ধর’ অসাধারণ ছবি! আদিত্য ধর সত্যিই অনবদ্য কাজ করেছেন। এর আগে ওঁর বানানো ‘উরি’ও আমার দারুণ লেগেছিল। ছবিতে সকলেই দারুণ কাজ করেছেন। আর অক্ষয় খান্না তো অসাধারণ… ছবির সিক্যুয়েলের দিকে তাকিয়ে রয়েছি। প্রার্থনা করি সেটাও ব্লকবাস্টার হোক।” নেটিজেনদের অনেকেই অবশ্য মনে করছেন, এখন অন্য কথা বললেও ‘কুলি’র ব্যস্ততার জন্য অক্ষয়ের চরিত্রটির অফার নাকি সত্যিই ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। কিন্তু এখন তিনি তা অস্বীকার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *